Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Bangla program, including news from Australia and around the world. - , ;
Episodes
-
The Aboriginal flag: History, meaning and recognition - Australia Explained: অ্যাবরিজিনাল পতাকা: আত্ম-পরিচয় ও নিজ ভূমির উপর অধিকারের প্রতীক
22/05/2026 Duration: 09minAt school, work, council offices or sporting events, you might see a red, black and yellow flag flying beside the Australian national flag. This is the Aboriginal flag, representing the Aboriginal people of Australia and their connection to land, community and stories. - আপনি কি কখনও অস্ট্রেলিয়ার জাতীয় পতাকার পাশে লাল, কালো ও হলুদ রঙের একটি পতাকা উড়তে দেখেছেন? এটি হলো অ্যাবরিজিনাল পতাকা। এটি অস্ট্রেলিয়ার আদিবাসী অ্যাবরিজিনাল জনগোষ্ঠী এবং তাদের ভূমি, সম্প্রদায় ও গল্পের সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: অভিবাসীদের নিয়ে মন্তব্য - একমত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সিনেটর জাসিনটা প্রাইস
22/05/2026 Duration: 05minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ২২ মে, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
এ সপ্তাহের খবর: পেনি ওং বলেছেন ইসরায়েলের মন্ত্রীর ভিডিওটি ছিল বিস্ময়কর এবং অগ্রহণযোগ্য
22/05/2026 Duration: 08minআজ শুক্রবার, ২২ মে-তে প্রচারিত অস্ট্রেলিয়ার এ সপ্তাহের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
প্রথমবারের মত ঘরের মাঠে পাকিস্তানকে 'ধবল ধোলাই' করলো বাংলাদেশ
21/05/2026 Duration: 04minপ্রথমবারের মত ঘরের মাঠে পাকিস্তানকে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। সিলেট টেস্টে ৭৮ রানের দারুন জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা। এর আগে মিরপুর টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারতকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
-
“ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবীরা হলেন সমাজের চেঞ্জ মেকার”
21/05/2026 Duration: 07minএই বছর চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় পালিত হচ্ছে ন্যাশনাল ভলান্টিয়ার উইক। নিজেদের সময় ও শ্রম দিয়ে স্বেচ্ছাসেবকরা কম্যুনিটির বাকি মানুষদের সহায়তা করতে সচেষ্ট থাকেন। এসবিএস বাংলার সঙ্গে নিজের স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন মেলবোর্নের খালেদা পারভীন মুন্নী।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: ব্যক্তিগত আয়কর প্রসঙ্গে ক্রিস মিনসের সমালোচনা করেছেন ফেডারেল মন্ত্রী মারে ওয়াট
21/05/2026 Duration: 04minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ২১ মে, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
Meta, Media and Algorithms: Who decides what information we consume? - SBS Examines: মেটা, মিডিয়া ও অ্যালগরিদম: আমরা কোন তথ্য গ্রহণ করব, তা কে নির্ধারণ করে?
20/05/2026 Duration: 09minAustralia's concentrated media landscape and the rise of tech giants have created a complex hierarchy, influencing the kind of information we receive online. Experts say it's changing society, and negatively impacting our sense of hope. - অস্ট্রেলিয়ার কেন্দ্রীভূত মিডিয়া কাঠামো এবং প্রযুক্তি জায়ান্টদের উত্থান একটি জটিল ক্ষমতার শ্রেণিবিন্যাস তৈরি করেছে, যা অনলাইনে আমরা কী ধরনের তথ্য পাচ্ছি তা প্রভাবিত করছে। বিশেষজ্ঞদের মতে, এটি সমাজকে বদলে দিচ্ছে এবং মানুষের আশা ও ইতিবাচক মানসিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
-
Bangladeshi students from four universities in Melbourne organised a Bengali New Year festival - কমিউনিটি: মেলবোর্নে চারটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীরা আয়োজন করলেন বৈশাখী উৎসব
20/05/2026 Duration: 10minRecently, Bangladeshi international student organisations from several universities in Melbourne hosted a Bengali New Year celebration. Speaking to SBS Bangla about the experience of organising the festival and the story behind it were four representatives: Humaira Mostafa, Rafeen Anwar, Sadia Mim, and Elleen Karim. - সম্প্রতি একটি বৈশাখী উৎসবের আয়োজন করেছেন মেলবোর্নের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংগঠন। সেই উৎসব আয়োজনের অভিজ্ঞতা এবং এর পেছনের গল্প নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন চার জন প্রতিনিধি, যারা হলেন হুমাইরা মোস্তফা, রাফিন আনওয়ার, সাদিয়া মিম, এবং এলিন করিম।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত অস্ট্রেলিয়ায় মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করা হচ্ছে
20/05/2026 Duration: 04minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ২০ মে, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
In a polarised and digital world, can grief unite us? - SBS Examines: বিভক্ত ও ডিজিটাল এই পৃথিবীতে, শোক কি আমাদের এক করতে পারে?
19/05/2026 Duration: 09minSocial media is changing how we grieve, especially following a shocking event like the Bondi terror attack. But could sharing our grief help bridge social divisions? - বিশেষ করে বন্ডাই সন্ত্রাসী হামলার মতো কোনো মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের শোক প্রকাশের ধরন বদলে দিচ্ছে। কিন্তু শোক প্রকাশ করা কি সামাজিক বিভাজন কমাতে সাহায্য করতে পারে?
-
বাজেট ২০২৬: "নেগেটিভ গিয়ারিং ও এনডিআইএসে পরিবর্তন নিয়ে সমালোচনা থাকলেও অভিবাসন প্রত্যাশীদের জন্য আছে সুখবর!"
19/05/2026 Duration: 10min২০২৬-২৭ অর্থবছরের ফেডারেল বাজেট নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর ডক্টর রেজা মনেম।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: সিডনিতে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ
19/05/2026 Duration: 05minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ মঙ্গলবার ১৯ মে, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
Who's profiting from your outrage? - SBS Examines: আপনার ক্ষোভকে পুঁজি করে কারা লাভবান হচ্ছে?
18/05/2026 Duration: 08minIntentionally triggering, offensive and outrageous videos about Australian migrant communities are proliferating online. But the videos aren't real — they're AI-generated — and the networks profiting off them are based overseas. - অস্ট্রেলিয়ার অভিবাসী সম্প্রদায়গুলোকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক, আপত্তিকর ও ক্ষোভ সৃষ্টিকারী ভিডিও অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু ভিডিওগুলো বাস্তব নয়; এগুলো এআই দিয়ে তৈরি। আর এগুলো থেকে মুনাফা করা নেটওয়ার্কগুলো পরিচালিত হচ্ছে বিদেশ থেকে।
-
বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর: আর-জি-কর হাসপাতালে নারী চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তিন কর্মকর্তা সাসপেন্ড
18/05/2026 Duration: 14minবাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
The Social Schism: How can we move forward as a more united country? - SBS Examines: সামাজিক বিভাজন ২য় পর্ব: আমাদের গন্তব্য এখন কোথায়?
18/05/2026 Duration: 07minSBS Examines and SBS Insight brought together prominent leaders and community voices to discuss the state of social cohesion in Australia. They shared their ideas on how we can rebuild trust and connection. - জীবনযাত্রার ব্যয় সংকট, আন্তর্জাতিক সংঘাতের প্রভাব এবং আমাদের দেশেই ঘটে যাওয়া একটি সন্ত্রাসী হামলা - এগুলোই হচ্ছে 'দ্য সোশ্যাল স্কিজম' বা সামাজিক বিভাজন নিয়ে আলোচনার বিষয়বস্তু। ফিচারটি এসবিএস এক্সামিনস এবং এসবিএস ইনসাইটের যৌথ উদ্যোগ।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: জরিপ অনুসারে, লেবার সরকারের এবারের বাজেট ১৯৯৩ সালের পর সবচেয়ে খারাপ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে
18/05/2026 Duration: 03minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ১৮ মে, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
The Social Schism: How did we get here? - SBS Examines: অস্ট্রেলিয়ায় সামাজিক বিভাজন ১ম পর্ব: আমরা এই পর্যায়ে কীভাবে পৌঁছলাম?
17/05/2026 Duration: 07minSBS Examines and SBS Insight brought together prominent leaders and community voices to discuss the state of social cohesion in Australia. They told us why they think it's taken such a hit. - অস্ট্রেলিয়ায় অনেক কিছুই ঘটছে। “এই দেশের অংশ” হওয়ার আমাদের যে অনুভূতি তা এখন পঞ্চাশ শতাংশেরও নিচে নেমে গেছে। দেশটি নানা ইস্যুতে ক্রমবর্ধমান মেরুকরণের মুখোমুখি। এসবিএস এক্সামিনস এবং এসবিএস ইনসাইট একসঙ্গে কাজ করেছে, অস্ট্রেলিয়ার বিশিষ্ট ব্যক্তিদের জিজ্ঞেস করেছে কীভাবে আমরা আরও ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক একটি দেশের পথে এগোতে পারি?
-
'A massive reality check': AI-generated disinformation about war in the Middle East is even tricking experts - ‘কঠিন এক বাস্তবতার মুখোমুখি’: মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর তথ্য এখন বিশেষজ্ঞদেরও বিভ্রান্ত করছে
16/05/2026 Duration: 04minAs war in Iran and the broader Middle East continues, real and fake videos of the conflict are proliferating on social media — and it's getting harder to tell the difference. - মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধের দৃশ্য আমরা কিছু দিন ধরে দেখে আসছি। কিন্তু সেটির সাথে সাথে আরেকটি যুদ্ধ চলছে ঠিক আপনার ফোনের স্ক্রিনে— সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ছড়িয়ে পড়ছে ওই অঞ্চলকে ঘিরে বিভ্রান্তিমূলক প্রচারণা।
-
One Nation copy cat? Opposition accused of borrowing Hanson's policies in budget reply - বাজেট রিপ্লাইয়ে বিরোধী দল কি পলিন হ্যানসনের নীতির অনুসরণ করলো?
15/05/2026 Duration: 10minCoalition leader Angus Taylor has delivered his first budget reply, vowing to crack down on migration levels and prohibit non-citizens from accessing welfare payments. Critics say the coalition is blaming migrants for Australia's economic troubles, as Pauline Hanson's anti-immigrant One Nation accuses the opposition of copying their policies. - ফেডারাল বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর তার প্রথম বাজেট রিপ্লাই ভাষণে বলেছেন, জোট সরকার ক্ষমতায় এলে অভিবাসন কমানো হবে এবং নাগরিক নন এমন লোকদের জন্য কল্যাণভাতা বন্ধ করা হবে। সমালোচকদের অভিযোগ, বিরোধী জোট অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সমস্যার জন্য অভিবাসীদের দায় দিচ্ছে। এদিকে, ওয়ান নেশন দল বলছে, বিরোধী দল তাদের অভিবাসনবিরোধী নীতি নকল করছে।
-
মেলবোর্নে একটি স্থায়ী কনস্যুলেট অফিস প্রতিষ্ঠার বিষয়ে যা বললেন বাংলাদেশের হাই কমিশনার এফ এম বোরহানউদ্দিন
15/05/2026 Duration: 09minসম্প্রতি মেলবোর্নে অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভিক্টোরিয়া (এবিএ) আয়োজিত এক বৈশাখী মেলায় ক্যানবেরা থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বাংলাদেশের মান্যবর হাই কমিশনার এফ এম বোরহানউদ্দিন। তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।